বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার সাহতা ইউনিয়নের ধনাইখালি নদীর সাহতাসেতু এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সাহতা ইউনিয়ন পরিষদের প্রশাসক, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জিলার বাজিতপুর উপজেলাসদরের পিউরি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
ইউএনও’র কার্যালয়সূত্র জানায়, নিষিদ্ধ ড্রেজার দিয়ে সাহতা ইউনিয়নের ধনাইখালি নদীর সাহতাসেতু এলাকার ধনাইখালি নদি থেকে সরকারের বিনা অনুমতিতে বালু তোলা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে অভিযোগ প্রমাণীত হওয়ায় জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এলাকার অনেকের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত আছেন। বাজিতপুরের রফিকুল ইসলাম দন্ডপ্রাপ্ত হলেও পর্দার আড়ালেই রয়ে গেলেন স্থানীরা।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইলকোর্টের ৫০ হাজার টাকা জরিমানা
-
বারহাট্টা সংবাদ - আপডেট : ১০:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- ৬১
ট্যাগ :
















