বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় বর্গা দেওয়া চাষের জমি ফেরত চাওয়ায় মারধর করে নগদ অর্থ ও স্বর্ণ লুটের অভিযোগ

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় বর্গা দেওয়া ধান চাষের জমি সময় শেষে ফেরত চাওয়ায় মারধর করে নগদ অর্থ ও স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে। গত ১৩ আগস্ট উপজেলার সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে সোহেল( ৪০) তার প্রতিবেশী শাহ আলমের (৩২) নিকট থেকে ৮০ হাজার টাকায় ধান চাষের জমি বর্গা নেয়।এই বছর বর্গার সময় শেষ হওয়ায় ভুক্তভোগী সোহেল শাহ আলমের কাছে নিজে জমি চাষ করবে বলে জানায়।বিষয়টি শুনে শাহ আলম সোহেলকে গালিগালাজ শুরু করে।এক পর্যায়ে শাহ আলম ও তার স্ত্রী সুইটি সহ আরো কয়েকজন সোহেলের বাড়িতে প্রবেশ করে কিল ঘুষি মেরে আহত করে।এসময় হামলাকারীরা ভুক্তভোগীর স্ত্রী শোভার গলায় থাকা ৮ আনার স্বর্ণের চেইন ও ঘরে ভিতরে ট্রাঙ্কে থাকা নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।ঘটনার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্বার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে শাহ আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন বর্গাচাষের জমির সময় শেষে নিজে ধান চাষ করতে চাওয়ায় মারধর করে নগদ অর্থ ও স্বর্ণ নিয়ে নেওয়ার একটা অভিযোগ পেয়েছি।এটির সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

বারহাট্টায় বর্গা দেওয়া চাষের জমি ফেরত চাওয়ায় মারধর করে নগদ অর্থ ও স্বর্ণ লুটের অভিযোগ

আপডেট : ০৬:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬