বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আজ ৪ অক্টোবর দুপুরে উপজেলার গোপালপুর মধ্যবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তির নাম শিপন(৩৫)।তিনি বৃ কালিকার গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপালপুর মধ্যবাজারে শিপন নামের একজন ভাড়া বাসায় মাদক কারবার করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুরে রহুল আমিনের বাসায় অভিযান চালায় পুলিশ।এসময় শিপনের রুমের সানসেটের উপর সাদা পলিথিন কাগজের ভিতরে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শিপনকে আটক করে থানা পুলিশ।
বারহাট্টা থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।তিনি আরো জানান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বারহাট্টা সংবাদ 













