নেত্রকোনার বারহাট্টার রায়পুর ইউনিয়নে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে বাল্য বিয়ে।আজ ১৪ আগস্ট রায়পুর ইউনিয়নের কুড়ালদেও গ্রামে বাল্যবিবাহের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কন্যার চাচা বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হয়ে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ১০ ধারা অনুযায়ী মুচলেকা প্রদান করেন। এসময় স্থানীয় প্রাক্তন মেম্বার ও অন্যান্য ব্যক্তিবর্গ বিবাহ বন্ধের লিখিত অঙ্গীকার করেন। বিবাহের জন্য আয়োজিত প্যান্ডেল ও আলোকসজ্জা গ্রামপুলিশের মাধ্যমে পণ্ড করা হয়।
বারহাট্টা সংবাদ 















