বারহাট্টা (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনা জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের সন্তান মোঃ আনোয়ার হোসেন সুমন।
৩০ অক্টোবর ২০২৬ তারিখে ঘোষিত ১৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটির তালিকায় ১৫ নম্বর ক্রমিকে তাঁর নাম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির তালিকায় তাঁর সাংগঠনিক এলাকা হিসেবে বারহাট্টা উল্লেখ রয়েছে।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত আনোয়ার হোসেন সুমন নতুন এই দায়িত্ব পাওয়ায় বারহাট্টা উপজেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন সুমন বলেন, “আমি এই দায়িত্বকে গৌরবের মনে করি। জান-প্রাণ দিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের পাশে থাকতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি কাজ করে যেতে চান।
বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের সন্তান সুমনের জেলা পর্যায়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বারহাট্টা সংবাদ 








