সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় জাতীয় যুব দিবস পালিত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান অধ্যাপক ডা. আনোয়ারুল হকের

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যুবসমাজকে দক্ষ, যোগ্য ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে মানসম্মত শিক্ষার পাশাপাশি সময়োপযোগী কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এদিকে জাতীয় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে তথ্য সংগ্রহ এবং কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া যুবঋণ বিতরণ, সফল তরুণ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান এবং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের কর্মসূচিও রাখা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে কাজে লাগানো সম্ভব হলে একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় জাতীয় যুব দিবস পালিত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান অধ্যাপক ডা. আনোয়ারুল হকের

বারহাট্টায় জাতীয় যুব দিবস পালিত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান অধ্যাপক ডা. আনোয়ারুল হকের

আপডেট : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬