রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় নিবন্ধনহীন দন্ত চিকিৎসককে মোবাইল কোর্টে জরিমানা

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায়  নিবন্ধিত দন্ত  চিকিৎসক না হয়েও চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে একটি ডেন্টাল প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এ সময় প্রতিষ্ঠানটির পরিচালককে  ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং চেম্বার ও কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার  (১ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাসিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলামের নেতৃত্বে রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারে অবস্থিত আলিফ ডেন্টাল কেয়ার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানকালে আলিফ ডেন্টাল কেয়ারের পরিচালক মাহমুদুল হাসান শাহীনের দন্ত চিকিৎসকের নিবন্ধিত সনদ না থাকা সত্বেও   চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি ধরা পড়ে।

অভিযান সূত্রে জানা যায়, রায়পুর  ইউনিয়নের ফকিরের বাজারে নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁত এর চিকিৎসা পরিচালনা করায় মাহমুদুল হাসান শাহীনকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায়  ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া চেম্বার ও কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম বলেন  জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সনদবিহীন চিকিৎসক এবং অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বারহাট্টা প্রেসক্লাব পরিদর্শন করলেন এটিএম আব্দুল বারী ড্যানী

বারহাট্টায় নিবন্ধনহীন দন্ত চিকিৎসককে মোবাইল কোর্টে জরিমানা

আপডেট : ১২:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬