শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক খুন 

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় বর্গাচাষের জমিসংক্রান্ত একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ছয়গাঁও গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম এই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। বারহাট্টা থানার এসআই মোঃ কাদির আলী এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলাম ও তার চাচাতো ভাই আবুল ও হেলিমের মাঝে বিরোধ দেখা দেয়। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে দুইপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এই সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন রফিকুল ইসলাম। অজ্ঞান অবস্থায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে তার শরিরে আঘাতের দৃশ্যমান কোন চিহ্ন নাই। মৃতের স্বজন ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, কয়েক বছর আগে অপর একপক্ষের সাথে সংঘর্ষে রফিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সুষ্ঠু চিকিৎসার অভাবে তার ওই আঘাত সারে নাই। আজকের সংঘর্ষের সময় তিনি একই জায়গায় আঘাত পেয়ে আহত হন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

বারহাট্টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক খুন 

আপডেট : ০৪:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬