বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় বিষপানে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টায় স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগ নিয়ে থানায় যাওয়ার কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শরুফা আক্তার নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।

মৃত গৃহবধুর পরিবারের দাবি, সকালে স্বামী ওমর ফারুক এবং শাশুড়ী সুফিয়া আক্তার তাকে মারধর করেন। পরে নিজের ও দুই সন্তানের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করতে যান শরুফা। তবে অভিযোগটি লিখিতভাবে থানায় জমা দিতে পারেননি তিনি।

এরপর চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে বাজার থেকে ঘাস নিধনের বিষ কিনে স্বামীর বাড়ির পুকুরপাড়ে পান করেন তিনি। পরে গৃহবধূর ভাই উপজেলার লাউফা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মনির মিয়া তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, শরুফা অভিযোগপত্রটি থানার বাইরে লিখেছিলেন, তবে থানায় জমা দেননি। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

বারহাট্টায় বিষপানে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১০:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬