বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু

বারহাট্টা প্রতিনিধি: বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে সালামুন নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সালামুন ওই গ্রামের রাসেল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় সালামুন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সালামুনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, ইসলামপুর গ্রামটি মোহনগঞ্জ উপজেলা সীমান্তে। যে পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে, সেটি মোহনগঞ্জ সীমানার মধ্যে পড়েছে। তাই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু

আপডেট : ১১:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬