আজ ৫ই আগস্ট ২০২৬ ইং তারিখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক নেত্রকোনা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
সংসদ সদস্য বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল
শহীদের স্মৃতি চির অম্লান হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করবে একটি মানবিক,গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বারহাট্টা সংবাদ 









