নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন পরিষদ থেকে উত্তর রানীগাঁও সড়কের একটি অংশ আজ মঙ্গলবার দুপুরে পাহাড়ি ঢলে ভেঙে গেছে। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান পাহাড়ি ঢলে সড়কটির ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে ঢলের পানিতে আমন ধানের সদ্য রোপণ করা চারা পানিতে তলিয়ে গেছে এবং বিভিন্ন পুকুরের মাছ ভেসে যাওয়াসহ এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বারহাট্টা সংবাদ 









