বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে চুরি

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে বারহাট্টা ফার্মেসিতে এই ঘটনা ঘটে।এসময় চুর চক্র দোকানের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা নষ্ট করে প্রায় ২৫ লক্ষ টাকার ওষুধ চুরি করে নিয়ে যায়।এই ঘটনায় বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে যথারীতি অন্যান দিনের মত উৎফল নামের এক কর্মচারী ফার্মেসী বন্ধ করে বাড়িতে চলে যায়। আজ ১২ সেপ্টেম্বর সকালে জয় নামের ওপর কর্মচারী ফার্মেসী খোলার সময় দেখতে পায় ফার্মেসীর একটি সাটারের তালা খোলা। তখন জয় দোকানে প্রবেশ করে সাধারণ মানের কিছু সিরাপ ব্যতীত সকল দামী ওষুধ মিসিং দেখতে পায়।পরবর্তীতে সিসি টিভি ফুটেজে দেখা যায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফার্মেসীতে অজ্ঞাত চোরেরা বস্তা নিয়ে প্রবেশ করছে।এসময় চোরদের সিসি টিভি নষ্ট করতেও দেখা যায়।

ফার্মেসীর মালিক পক্ষের মধ্যে রুপু নামের একজন জানান আমাদের ফার্মেসীতে যত দামী ওষুধ ছিল সব নিয়ে গেছে।আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ওষুধ নিয়ে গেছে।সিসি টিভি থাকার পরও কিভাবে চুরি হয়।তিনি এই ঘটনায় বারহাট্টা থানা পুলিশের যথাযথ পদক্ষেপ এবং দ্রুত চোর চক্রকে গ্রেফতারের দাবী জানান।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন ফার্মেসীর শার্টারের তালা ভেঙে ওষুধ চুরির একটা লিখিত অভিযোগ পেয়েছি।আমাদের থানা পুলিশ চোর চক্রকে সনাক্ত করার কাজ শুরু করেছে।আশা রাখছি দ্রুতই তারা আইনের আওতায় আসবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে চুরি

আপডেট : ০৭:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬