বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় নদ থেকে বাঁশের মাছ ধরার ফাঁদ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায় কংস নদ থেকে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ (বাঁইড়) তুলতে গিয়ে রানা মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

রবিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বারইতাতিয়র গ্রামের বাড়ির সামনের কংস নদে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের মো. হাতিম মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে রানা মিয়া নদে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ (বাঁইড়) ডুব দিয়ে তুলতে যান। ফাঁদটি তুলতে পানিতে ডুব দেওয়ার পর তিনি আর ওপরে উঠতে পারেননি। পরে স্থানীয়রা বারহাট্টার ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ঘটনাস্থল থেকে ২০ থেকে ২৫ মিটার দূরে পানির প্রায় ২৫ থেকে ৩০ ফুট গভীর থেকে রানা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার নুরুল আলম খান জানান, ডুবুরি দল প্রায় ৩০ মিনিট অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২০ থেকে ২৫ মিটার দূরে পানির ২৫ থেকে ৩০ ফুট গভীর থেকে মরদেহটি উদ্ধার করে।
পরে উদ্ধার করা মরদেহটি ফরিকরা বাজার পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

বারহাট্টায় নদ থেকে বাঁশের মাছ ধরার ফাঁদ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১০:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬