মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় বাড়ির সীমানা বিরোধে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাই সাইদুল (৪৪) ও তাঁর সহযোগীদের মারধরে ছোট ভাই সাইকুল (৪৩) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ওই দিন সন্ধ্যায় উপজেলার চন্দ্রপুর লম্বাপাড়া গ্রামে নিজেদের বসতবাড়ির উঠোনে হামলার শিকার হন তিনি।

নিহত সাইকুল ও অভিযুক্ত সাইদুল ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

নিহতের মা মালেকা খাতুন, স্ত্রী সুরাইয়া আক্তার, মেয়ে সূচনা আক্তার ও ছেলে শুভ মিয়াসহ স্থানীয়দের ভাষ্য, ছয় ভাইয়ের মধ্যে সাইদুলসহ পাঁচ ভাই ঢাকায় চাকরি করেন। অন্যদিকে সাইকুল পরিবার নিয়ে বাড়িতে থাকতেন এবং কৃষিকাজ করতেন। বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তাঁদের অভিযোগ, রোববার সাইদুল ও তাঁর স্বজনেরা ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে সীমানা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইদুল ও তাঁর সহযোগীরা সাইকুল, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করেন। এতে তিনজনই আহত হন।

তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সাইকুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

বারহাট্টায় বাড়ির সীমানা বিরোধে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত

আপডেট : ০৯:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬