সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় জন্মাষ্টমী উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের জলসেবা

নেত্রকোনার বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বারহাট্টার মদনমোহন সেবাঙ্গনে আগত পুণ্যার্থীদের মাঝে জলসেবা প্রদান করেছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বারহাট্টা শাখা।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণের নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে এক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মানিক আজাদ, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাবু তুষার কান্তি ঘোষ ও সাধারণ সম্পাদক বাবু মৃনাল কান্তি চক্রবর্ত্তী সহ হিন্দু ধর্মীয় বিভিন্ন শ্রেণি-পেশার পরিচিত ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বারহাট্টা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় “শুভ শুভ শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো র‍্যালি ও আশপাশের এলাকা।

তীব্র গরমের মধ্যে র‍্যালিতে অংশ নেওয়া ভক্তবৃন্দের স্বস্তির কথা বিবেচনা করে র‍্যালি শুরুর আগে ও পরে উপস্থিত সকলের মাঝে বোতলজাত জল বিতরণ করা হয়। জলসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বারহাট্টা শাখার সভাপতি রুদ্র ঘোষ, সাধারণ সম্পাদক মৃন্ময় চক্রবর্ত্তী, সহ তনয় চক্রবর্ত্তী, তীর্থ সরকার, রাতুল দেব ও প্রত্যয় দেবনাথ।

ধর্মীয় উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তবৃন্দের সেবায় এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় শিশুদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা বন্ধে জিরো টলারেন্স নীতির দাবিতে মানববন্ধন

বারহাট্টায় জন্মাষ্টমী উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের জলসেবা

আপডেট : ০৮:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬