আজ ৯ আগস্ট নেত্রকোণা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ০৫ (পাঁচ) দিন মেয়াদী “ সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স শুভ উদ্বোধন করা হয়।
নেত্রকোণা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ০৫ (পাঁচ) দিন মেয়াদী “ সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন একটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার প্রধান হাতিয়ার পুলিশ বাহিনী। তবে শুধু আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হতে হলে পুলিশকে হতে হবে প্রকৃত অর্থেই ‘সেবাবান্ধব’।
বারহাট্টা সংবাদ 









