বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢল ও স্রোতে ভেসে আসা আবর্জনার প্রবল ধাক্কায় নেত্রকোনার কলমাকান্দায় গণেশ্বরী নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ কাঠের ব্রিজটির বড় একটি অংশ ভেঙে পানিতে তলিয়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এর ফলে নলছাপড়া-রানীগাঁও সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প কোনো পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা ও বাঁশের ভেলায় উত্তাল নদী পার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ। সম্প্রতি ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নিজস্ব উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল।

প্রতি বছর বর্ষা মৌসুমে অস্থায়ী ব্রিজ ভাঙার এই অবর্ণনীয় ভোগান্তি থেকে চিরতরে মুক্তি পেতে গণেশ্বরী নদীর ওপর অবিলম্বে স্থায়ী পাকা সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ১০:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬