সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে: দুদ‌কের নতুন স‌চিব 

“সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই আমাদের অঙ্গীকার। একইসঙ্গে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি নির্মূল ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে।”

র‌বিবার (২ আগস্ট) বিকে‌লে রাজধানীর সেগুনবা‌গিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদ‌ক) প্রধান কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে এসব কথা ব‌লেন সংস্থাটির নতুন স‌চিব মো. সাইদুর রহমান খান। দুদ‌কের স‌চিব হি‌সে‌বে আনুষ্ঠানিক যোগদা‌ন উপল‌ক্ষে এ সংবাদ স‌ম্মেল‌নের আ‌য়োজন করা হয়।

সংবাদ স‌ম্মেল‌নে দুদ‌কের মহাপ‌রিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সি‌নিয়র তথ‌্য কর্মকর্তা আকতারুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।

দুদক স‌চিব ব‌লেন, “সার্চ কমিটি গঠন হয়েছে, দ্রুততম সময়েই কমিশন পুনর্গঠন হবে। নতুন সরকার গঠন হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার আছে। সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি।”

দুদক সম্পর্কে নানান রকম রটনা রয়েছে, দুর্নাম রয়েছে, মন্তব‌্য ক‌রে তি‌নি ব‌লেন, “আমরা চাই, এই দুর্নামগুলো দূর করে দিয়ে দুদককে আরো জনবান্ধব করতে। এজন্য সততা ও নিষ্ঠা নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। ইমেজ সংকট কাটিয়ে দুর্নীতি দমন কমিশনকে আরো জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই আমা‌দের লক্ষ‌্য।”

গত ২৯ জুলাই মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। র‌বিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান খান এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. সাইদুর রহমান খান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে শিক্ষায় এমএ সম্পন্ন করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

Source link

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় শিশুদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা বন্ধে জিরো টলারেন্স নীতির দাবিতে মানববন্ধন

দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে: দুদ‌কের নতুন স‌চিব 

আপডেট : ০১:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬