সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় শিশুদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা বন্ধে জিরো টলারেন্স নীতির দাবিতে মানববন্ধন

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) বারহাট্টা কেন্দ্রের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইয়ুথ গ্রুপ লিডার সাকিল মিয়া ও রুপা বর্মন, ক্লাস্টার লিডার শামছুন্নাহার, বিএনপিএসের প্রোগ্রাম অর্গানাইজার কামরুন্নাহার, প্রজেক্ট ম্যানেজার দুর্গা রানী সাহা, উপজেলা নারী ও কিশোরী সুরক্ষা নেটওয়ার্কের সভাপতি মোখলেছুর রহমান হীরা এবং বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক।

বক্তারা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তব্যে বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক বলেন, বারহাট্টায় কিছুদিন পরপরই ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটছে। সর্বশেষ গত ২৭ অক্টোবর উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা মাদ্রাসায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের যৌন সহিংসতার বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বারহাট্টাকে যৌন হয়রানিমুক্ত করে শিশুদের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারহাট্টায় শিশুদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা বন্ধে জিরো টলারেন্স নীতির দাবিতে মানববন্ধন

বারহাট্টায় শিশুদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা বন্ধে জিরো টলারেন্স নীতির দাবিতে মানববন্ধন

আপডেট : ০১:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬