রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পেছন থেকে ডেকে কুপিয়ে গুরুতর জখম এবং তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম মো. ফারুক মিয়া (২৮)।গত ১২ অক্টোবর ২০২৬, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার অস্মা ইউনিয়নের দেওপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে গাবরকান্দা থেকে দেওপুর বাজারগামী কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. মানিক মিয়া (২৬) বারহাট্টা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মো. সাইফিক (২২) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় , অভিযুক্ত সাইফিক তাঁর একই এলাকার বাসিন্দা। প্রায় এক মাস আগে তাঁদের এলাকার রমিজ (১৮) নামে এক যুবকের কাছ থেকে অভিযুক্ত সাইফিক মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন সালিশের মাধ্যমে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।ঘটনার দিন ফারুক মিয়া তাঁর বোনকে দেওয়ার জন্য নিজের খালার বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে দেওপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে অভিযুক্ত সাইফিক তাঁকে পেছন থেকে ডাক দেন।
ফারুক মিয়া ডাকে সাড়া না দেওয়ায় অভিযুক্ত তাঁর সঙ্গে থাকা লোকজনকে নিয়ে পেছন থেকে আঘাত করে। এতে ফারুক মিয়ার পিঠে তিন জায়গায় আঘাত লাগে এবং তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়।

পরে পথচারীরা আহত ফারুক মিয়াকে চিনতে পেরে তাঁর খালাকে খবর দেন। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাঁধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখমের একটি অভিযোগ পেয়েছি।এটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বারহাট্টা প্রেসক্লাব পরিদর্শন করলেন এটিএম আব্দুল বারী ড্যানী

বারহাট্টায় টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

আপডেট : ০৩:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬