নেত্রকোণা শহরের বড় বাজার কাপড় পট্টিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শহরের বড় বাজার এলাকার আরিফ সুজ নামের একটি জুতার কারখানায় রাত নয়টার দিকে আগুন লেগে যায়।
মুহুর্তেই আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পরে। মজুমদার ইলেকট্রনিক্স,ভুইয়া প্লাজা সহ অন্তত ১৫ টি দোকান পুড়ে যায়।
জেলা পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করা যাচ্ছে বলেও জানান তিনি।
বারহাট্টা সংবাদ 









