রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: দেশের তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি শুরু করেছে অগ্রণী ব্যাংক। নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের অর্থায়ন, পরামর্শ ও প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তার আওতায় আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন ব্যবসা গড়ে তোলা এবং দেশের অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোক্তা উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রযুক্তিনির্ভর ব্যবসা, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উৎপাদন ও সেবাখাতে নতুন উদ্যোক্তাদের সম্ভাবনা খুঁজে দেখছে ব্যাংকগুলো।
উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা, নতুন উদ্যোগ এবং ইতোমধ্যে ব্যবসা পরিচালনা করছেন—এমন তরুণদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যোগ্য উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আজ ৭ অক্টোবর বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত হয়।পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের (পদবি) রহুল আমিন,বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল,সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন...

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বারহাট্টা প্রেসক্লাব পরিদর্শন করলেন এটিএম আব্দুল বারী ড্যানী

তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি

আপডেট : ১২:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬