বারহাট্টা প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন বারহাট্টা থানার পুলিশ কনস্টেবল জনাব সেকুল মিয়া। এ সময় ফুলে সজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয় তাকে।
মঙ্গলবার (০৪ আগস্ট ) দুপুরে এ বিদায় সংবধর্নার আয়োজন করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
চম্পক দাম।
এ সময় থানার ওসি সহ এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম, মোঃ আব্দুল কাদির, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মাহবুব সোবহান, মোঃ মেহেদী হাসান সহ,থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সেকুল মিয়া ২০০১ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। তিনি মোহনগঞ্জ উপজেলা পালগাঁও বাসিন্দা।
বিদায়ী কনস্টেবল সেকুল মিয়া বলেন, ‘স্যারদের বিদায়ী সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আমাকে বিদায় দেওয়া হবে তা কখনও ভাবিনি।’
বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, ‘অবসরকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায় বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।’
বারহাট্টা সংবাদ 














